অগ্রিম টিকিট পেতে কমলাপুরে স্টেশনে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার, ঢাকা | ৫ জুলাই ২০২২, ২০:২৬

অগ্রিম টিকিট পেতে কমলাপুরে স্টেশনে উপচেপড়া ভিড়-ছবি সংগৃহীত

 উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষদিন মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ অপেক্ষার পর অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে।

ঈদযাত্রার ৯ জুলাইয়ের আগাম টিকিট দেয়া হচ্ছে আজ। তবে বিস্তর অভিযোগ উঠেছে অব্যবস্থাপনার। লাইন পেরিয়ে কাউন্টার পর্যন্ত পৌঁছানোর পরও মিলছে না সেই টিকিট। অনলাইনে বিক্রি শুরুর আগেই হয়ে যাচ্ছে গায়েব। কাজ করছে না 'রেল সেবা অ্যাপও'। কালোবাজারে বিক্রির কারণে টিকিটের সংকট বলে অভিযোগ করেছেন অনেকে।

টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই সোমবার (৪ জুলাই) থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে আবার তারও আগ থেকে লাইনে দাঁড়িয়েছেন।

গত ১ জুলাই শুরু হয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সেদিন দেয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট। এরপর ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকিট। ৫ জুলাই দেয়া হচ্ছে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে। ওই দিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই দেয়া হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের