ভালোবাসা দিবসে লাভ শেয়ার বিডি ইউএস- এর অভিনব কার্যক্রম

সময় ট্রিবিউন | ১৫ ফেব্রুয়ারী ২০২২, ১১:০৪

রাজু ভাস্কর্য প্রাঙ্গন

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে অভিনব উদ্যোগ নিয়ে নজর কেড়েছে চ্যারিটি সংগঠন "লাভ শেয়ার বিডি ইউএস"।

১৪ ফেব্রুয়ারি ( সোমবার) সংগঠনের ভলান্টিয়াররা বেলা ১ টার দিকে ভালোবাসাকে অর্থবহ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পিছিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডিইউএস - এর হেড অব অপারেশন কামরুল আলম রিপন।

তিনি বলেন, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে "নিজেকে দিয়ে শুরু"। ভালোবাসাকে আমরা নারী বা পুরুষে বন্দি দেখতে চাই না। ভালোবাসা সবার জন্য। এ জন্যেই আমর এমন একটি উদ্যোগ নিয়েছি। আজ আমরা ১ হাজার প্যাকেট রান্না করা খিচুড়ি ও ১ হাজার মাস্ক শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করেছি। মানবতার স্বার্থে আমাদের সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের জন্য অনেক কিছু করণীয় আছে। এর জন্য সরকার বা রাষ্ট্রের উদ্যোগের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। সীমিত সাধ্যেই অনেক কিছু করা সম্ভব।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডি ইউএস এর হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা হাসান শাওন। 

তিনি বলেন, আমরা মানবতার সেবায় সক্রিয় দেশের এমন সকল চ্যারিটি সংগঠনের সঙ্গে একত্রে কাজ করতে চাই। আমাদের সামনের প্রতিটি উদ্যোগেই অভিনবত্ব থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা