৮ম ধাপে ভাসানচর পৌঁছল ৫৫২ রোহিঙ্গা

হানিফ সাকিব, নোয়াখালী | ১৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩৬

ছবিঃ সংগৃহীত

৮ম ধাপে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ৫৫২ জন রোহিঙ্গা। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ২০মিনিটের দিকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় ২টি জাহাজে চট্টগ্রাম থেকে রওনা হয়ে তারা ভাসানচরে পৌঁছেছেন।

৮ম ধাপে পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে ২২৫ জন পুরুষ, ১৪৪ জন নারী ও ২৪৪ জন শিশু রয়েছে। এর মধ্যে ৬১ জন রোহিঙ্গা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ গেলে সাক্ষৎ শেষে তাদেরকে পুনরায় ফেরত আনা হয়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী, জেলা প্রশাসনের কর্মকর্তা, কোস্টগার্ড এপিবিএন সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভাসানচরে আসার পরপরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এরপর রোহিঙ্গাদের দলটিকে নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউজে। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে ধারণা দেয়। এরপর ওয়্যারহাউজে তাদের দুপুরের রান্না করা খাবার খাওয়ানো হয়।

এর আগে সকাল ৯টার দিকে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ এ স্থানান্তরের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় (এনএসআই এর তত্ত্বাবধানে) মোট ৬১৩ জন রোহিঙ্গা নৌবাহিনীর ২টি জাহাজযোগে চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১টা ২০মিনিটের দিকে এসে ভাসানচরে পৌঁছায়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলা জানান, বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যারহাউজে সমবেত করে ব্রিফ দেওয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা