যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, বন্দরের দুই কর্মকর্তা বরখাস্ত

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০০:৪৭

ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে চট্টগ্রাম সমুদ্রবন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, জনতা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে কোনোরকম পত্রিকা বিজ্ঞপ্তি ছাড়াই পাঁচটি অটো ভোল্টেজ রেগুলেটর কেনার দরপত্র আহ্বান করা হয়েছে। এতে ক্রয়-সংক্রান্ত বিধি লঙ্ঘন হওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি আসে। ওই চিঠির পর অভিযুক্ত কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়। কিন্তু জবাব সন্তোষজনক মনে না হওয়ায় এবং অপরাধ গুরুতর হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দুদকের সুপারিশের ভিত্তিতে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বন্দর পরিচালনা পর্ষদের এক সদস্যকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব