দেশে তৃতীয় লিঙ্গের প্রথম ইউপি চেয়ারম্যান ঋতু

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৮:২৯

নজরুল ইসলাম ঋতু-ফাইল ছবি

নৌকাকে পেছনে ফেলে এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তৃতীয় লিংগের নজরুল ইসলাম ঋতু।

রবিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে জয় লাভ করেছেন তিনি। ঋতু মোট ৯ হাজার ৫৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকের নজরুল ইসলাম ছানা পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট।

উল্লেখ্য, নজরুল ইসলাম ঋতু ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দেশের মধ্যে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী। উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান ঋতু জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে ঢাকাতে চলে যান। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর। গুরুমার পরের দ্বায়িত্বটা সে দেখভাল করেন।

পরিবার সূত্রে জানা যায়, ঋতু ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসেন। তার কষ্টার্জিত জমানো অর্থ দিয়ে গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে আর্থিক সহযোগীতা করেছেন। এ পর্যন্ত তার এলাকায় দুইটি মসজিদসহ বিভিন্ন মন্দিরের উন্নয়নে দান করেছেন অর্থ। এলাকার কেউ অসুস্থ বা কন্যাদায়গ্রস্থ হয়ে তার কাছে গিয়ে কখনো বিমুখ হতে হয়নি।

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম ঋতু বলেন, আমার পরিবারের সবাই আওয়ামীগ করে। বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন। যতদিন বাঁচবে তার আদর্শেই কাজ করবে। এবারে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন না দিলেও এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল। তাদের ভালবাসার ভোটেই আজ আমি বিজয়ী হয়েছি। তাই তাদের ঋণ আমি কোনদিনও ভুলব না।

নজরুল ইসলাম ঋতু আরো বলেন, তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকে ও বোনেদের বিয়ে হয়ে গেছে। আর দশজন স্বাভাবিক নারী পুরুষের মত না হলেও তার কোন দুঃখ নেই। আল্লাহ তাকে সুস্থ্যভাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এতেই সে সন্তুষ্ট।

তিনি জানান, সবথেকে বেশি কষ্ট পায় যখন শুনি আমার এলাকার কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না অথবা মেয়ে বিয়ে দিতে পারছে না। এখন বিজয়ী হতে পেরে এলাকার মানুষের পাশে দাড়াতে পারবে এটাই তার শান্তি।

উল্লেখ্য, এর আগে গত উপজেলা নির্বাচনে পাশ্ববর্তী উপজেলা কোটচাদপুরের পিংকি খাতুন নামে এক হিজড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সে দেশের মধ্যে তৃতীয় লিংগের প্রথম জনপ্রতিনিধি স্বীকৃতি পায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব