রাণীশংকৈলে জামানাত হারালেন আ'লীগের প্রার্থী

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) | ১৪ নভেম্বর ২০২১, ০৬:৩৮

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুসারে নির্বাচনে প্রদত্ত ভোটের এক অষ্টামাংশ অপেক্ষা কম ভোট পেলে প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়। জেলার দুই উপজেলায় গত বৃহস্পতিবার হয়ে যাওয়া নির্বাচনে হরিপুরের ৩০ চেয়ারম্যান প্রার্থীর ১৩ জন ও রানীশংকৈলের ২২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৯ জনসহ মোট ২২জনই এক-অষ্টমাংশ ভোট পাননি। জামানত হারানোদের তালিকায় ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন।

তিনি হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ মনোনীত ডা. হামিদুর রহমান।

উপজেলার আট ইউনিয়নের মধ্যে পাঁচ ইউপিতে গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেকমরদ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হামিদুর রহমান নৌকা প্রতীক নিয়ে অন্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী মোট ভোটের ৮ ভাগ ভোট না পেলে প্রার্থী জামানাত হারাবেন। এই অনুযায়ী তিনি যা ভোট পেয়েছেন তাতে তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া জামানত হারাচ্ছেন। তিনি ভোট পেয়েছেন ২৪৭টি।

এই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউপি আওয়ামী লীগ সভাপতি (বহিষ্কৃত) আবুল হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮৪১৮টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমান চেয়ারম্যান এনামুল হক তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৮২৫ ভোট। এই ইউপিতে মোট প্রার্থী ছিলেন ছয়জন। তাঁদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ভোট পাওয়ার সংখ্যায় রয়েছেন ৪ নম্বরে। এ ইউনিয়নে মোট ভোট ২০ হাজার ১২৮টি এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১৬ হাজার ১২৩ ভোট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব