লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়তে চুরি; গ্রেপ্তার ৩

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ৫ নভেম্বর ২০২১, ০৪:১৪

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচা মালের আড়ৎ থেকে প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ(৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তকারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার ভোর রাতে উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামালের আড়ৎ-এ এ চুরির ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিন গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন(৫০), মোস্তফার ছেলে হৃদয়(২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী(৫০)।

জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়ৎ এর মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লক্ষ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরের দিন বৃহস্পতিবার সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে আড়তের ভিতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার টেবিলের উপরে। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন যে ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লক্ষ ৩১ হাজার টাকা নেই। পরে তিনি বিষয়টি থানায় অবগত করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা