কোন কাজে আসছে না ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) | ২৯ অক্টোবর ২০২১, ০৭:১৩

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর গড়িয়ালী গ্রামে হিন্দুপাড়া-সংলগ্ন খালের ওপর ২০১৭ সালে ৪০ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫০ মিটার দীর্ঘ সেতু। একপাশে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও সেতুটি স্থানীয়দের কাজে আসছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, একই অর্থবছরে ৪০ লাখ টাকা ব্যয়ে বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের বোয়ালধার নামক স্থানের পশ্চিম পাশেও একই ধরনের সংযোগ সেতু নির্মাণ করা হয়েছিল। তিন মাস আগে সেই ব্রিজের দুপাশে সংযোগ সড়ক তৈরি করে সেতুটিতে পথচারীদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে গড়িয়ালি হিন্দুপাড়া গ্রামের সেতু এলাকায় গিয়ে দেখা যায়, চারদিকে সবুজ ধানখেত, মাঝখানে সেতুটি দাঁড়িয়ে আছে। সেতুটির পূর্বপাড়ে সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজে আসছে না স্থানীয়দের। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু দিয়ে কোনো দিন রিকশা বা ভ্যানও পারাপার হয়নি।

গড়িয়ালী গ্রামের আফজাল হোসেন বলেন, খালের ওপর কোনো ব্রিজের প্রয়োজন নেই। নির্মাণের পর থেকে সেতুটি দাঁড়িয়ে আছে। স্থানীয় ছেলেরা বিকেলবেলা সেতুর ওপর বসে আড্ডা দেয় এবং মোবাইলে ছবি তোলে। এ ছাড়া কোনো কাজে লাগেনি সেতুটি। এক পাশে সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ চার বছরে কোনো গাড়িই পার হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ব্রিজটি অন্য স্থানে নির্মাণ করা হলে এলাকাবাসীর চলাচলে সুবিধা হতো। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ব্রিজটি অকেজো অবস্থায় দাঁড়িয়ে আছে। কোনো কাজে আসছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, 'আমার পূর্বে কর্মরত কর্মকর্তা দায়িত্ব পালন করাকালীন ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক নেই কথাটা ঠিক নয়, রয়েছে তবে রাস্তাটা ছোট। তেমন লোকজন চলাচল করে না'।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব