গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদলের সহসভাপতি

পাবনা প্রতিনিধি | ২৭ অক্টোবর ২০২১, ০৪:৫১

ছবিঃ সংগৃহীত

পাবনার আমিনপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে ছাত্রদল নেতাকে গণধোলাই দেয় এলাকাবাসী। গণধোলাইয়ের শিকার মো. মাসুদ রানা (৩২) পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি ও বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে রূপপুর ইউনিয়নের ভূয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটকের পর স্থানীয় জনতার গণধোলাই এর শিকার হন তিনি। এ নিয়ে পুরো এলাকায় চলছে তোলপাড়।

এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে রূপপুর ইউনিয়নের প্রবাসী আলমাসের স্ত্রী মরিয়ম আক্তারের সাথে মাসুদ রানার পরকীয়া সম্পর্ক চলছিল। সোমবার দুপুরে ভূয়া পাড়ায় ওই গৃহবধুর এক পাতানো ভাইয়ের বাসা থেকে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। পরে মাসুদ রানা উত্তেজিত জনতার ক্রোধের শিকার হন। এসময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আমিনপুর থানায় নিয়ে যায়।

সামাজিক অবক্ষয় রোধে মাসুদ রানা ও মরিয়মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দও মাসুদ রানাকে আজীবন দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

আমিনপুর থানা সূত্রে জানা যায়, নারীকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর রাত ৯ টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব