কবিরাজের ‘চিকিৎসায়’ ঝলসে গেলো গৃহবধূর মুখ, আটক ২

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৫:৫৭

আটক-প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নারী কবিরাজের চিকিৎসায় এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে গেছে। এ ঘটনায় এলাকাবাসী নারী ক‌বিরাজ ছকিনা বেগম ও তার সহযোগী জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানের খামার (লাকী হল পাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্ত‌ভোগী গৃহবধূ ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্ত‌ভোগীর স্বামী বলেন, ‘হাসিনা বেগম বেশ কিছুদিন ধরে অসুখে ভুগছিলেন। নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীহাট নামক এলাকা থেকে ছকিনা বেগম নামের এক নারী কবিরাজ প্রতিবেশী আমিনুরের বাড়িতে চিকিৎসা দিতে আসতেন। সোমবার আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ওই কবিরাজের কাছে নেওয়া হয়। চিকিৎসার নামে কবিরাজ কী করেছে জানি না! এতে হাসিনা বেগমের সারা মুখে ফোসকা উঠেছে। তার শরীরে আঘাতের চিহ্নও আছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সাদ্দাম হোসেন সাংবাদিক‌দের বলেন, ‘হাসিনা বেগমের মুখমণ্ডলের অনেকটা অংশ ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চিকিৎসার না‌মে ওই নারীর মু‌খে রাসায়নিক জাতীয় কোনও পদার্থ লাগানো হয়ে থাক‌তে পা‌রে। তাকে উন্নত চিকিৎসার জন‍্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে।’

ভুরুঙ্গামারী থানার ইন্সপেক্টর আজহার আলী বলেন, ‘এলাকাবাসী এক নারী কবিরাজ ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা আমাদের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত ভুক্ত‌ভোগীর পক্ষ থে‌কে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা