কারাগারে থেকেই কাউন্সিলর নির্বাচিত

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ০৫:৩১

নুর মোস্তাফা টিনু/ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কারাবন্দি যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনু।

মিষ্টি কুমড়া প্রতীকে ৭৮৯ ভোট পেয়েছেন টিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুর রউফ ব্যাডমিন্টন র‍্যাকেট প্রতীকে পেয়েছেন ৭৭৩ ভোট।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন নিজ কার্যালয়ে এ ফল ঘোষণা করেন।

গত ২০ জুন অস্ত্র মামলায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন নুর মোস্তাফা টিনু। এরপর থেকে আদালতে রয়েছেন টিনু।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ার্ডের মোট ১৫ কেন্দ্রে এবার ইভিএম পদ্ধতিতে ভোট হয়। এ নির্বাচনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ৩২ হাজার ৪১ জনের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৬ হাজার ৯৩২ জন। শতকরা হিসেবে যা মোট ভোটারের ২১ দশমিক ৬৩ শতাংশ।

মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল।

এর আগে গত ১৮ মার্চ ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। এতে কাউন্সিলর পদ শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের