সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন হবে: এনামুল হক শামীম

সময় ট্রিবিউন | ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৬

ফাইল ছবি

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াই বলেছিলেন- ‘শিশু আর পাগল ছাড়া নিরপেক্ষ কোন লোক নাই, কাজেই তত্ত্বাবধায়ক সরকার হবে না।’ তাহলে বিএনপি এখন কি শিশু আর পাগলকে তত্ত্বাবধায়ক সরকার করতে চাচ্ছে? নির্দলীয়-নিরপেক্ষ সরকার দাবি হাস্যকর। সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

আজ সোমবার বিকালে সখিপুরের চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, সংবিধান অনুযায়ী জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার- এরকম কোনো কিছুই গঠিত হবে না। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের মাধ্যমেই করতে হবে।

চরকুমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আক্তার সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক, নাসির সরদার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ রতন ও নাহিদুর রহমান স্বপন সিকদার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব