মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বাস চাপায় তিনজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৯

বাস চাপায় মৃত্যূ-প্রতীকী ছবি

বরিশালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বাস চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম (১৬), জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও রঙ্গশ্রি ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে রাব্বি (১৬)

নিহতদের বন্ধু রাকিব ও তপু জানায়, তারা বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার ছয়টি মোটরসাইকেল নিয়ে তারা ১৮ জন বরিশালে ঘুরতে আসে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ওঠার সময়ে পেছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে একটি বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা বাসের নিচে চাপা পড়ে। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা