নৌকা থেকে পড়ে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

মরদেহ-প্রতীকী ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৫ জন।

মৃতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাচশিরা গ্রামের সিলিমন বেগম (৬০) ও একই গ্রামের ফুলজান বেগম (৫০)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে একটি নৌকা সিরাজগঞ্জের এনায়েতপুরে মাজারের দিকে আসছিল। এনায়েতপুর ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোতে নৌকা থেকে অনেকেই নদীতে পড়ে যায়। সেসময় স্থানীয়রা অধিকাংশদের উদ্ধার করলেও ৭ জন নিখোঁজ থাকেন।

তিনি জানান, রাতে বেলকুচি ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, রাজশাহী থেকে ডুবুরি দল এসে নিখোঁজদের সন্ধানে অভিযান চালাবে। ইতোমধ্যে ডুবুরি দল রওনা দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব