ট্রেনে কাটা পড়ে ৩জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১

ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে এক দিনে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের নরসিংদী পৌর এলাকার তরোয়া নামক স্থানে সর্বশেষ কাটা পড়ে দুইজন মারা যায়। এর আগে সকাল ৯টার দিকে পলাশ উপজেলা জিনারদী এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান সোহাগ মিয়া নামে আরও একজন।

নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার খিলগাঁও গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৭), ফেনীর দাগনভূঞার মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুই যুবক কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে নরসিংদী সদরের তরোয়া-বিলাসদী এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় তারা সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের স্বজনরা ইতোমধ্যে তাদের পরিচয় শনাক্ত করেছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব