মতলবে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরে ডুবে ইশতিয়াক খান (২৬) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের তপাদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ইশতিয়াক ওই গ্রামের আব্দুল হান্নান খানের ছেলে। তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা শাখায় শিক্ষানবিশ অফিসারের দায়িত্বে ছিলেন।

প্রতিবেশী শাজাহান মাস্টার বলেন, প্রতিদিনের মতো মতলব বাজারের কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইশতিয়াক খান। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে গোসল করতে বাড়ির পাশে খালে যান। এ সময় পাকা ঘাটলায় পা পিছলে পানির নিচের ডুবে যান।

পাশের বাড়ির বাক্‌প্রতিবন্ধী আলাউদ্দিন দৃশ্যটি দেখতে পেয়ে তাকে ওঠানোর জন্য প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি বুঝতে দেরি হওয়ায় তাকে উদ্ধার করতে অনেক সময় চলে যায়।

পরে তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা আব্দুল হান্নান খান। আজ বাদ আছর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মতলব উত্তর থানার ওসি কামাল উদ্দিন বলেন, পানিতে ডুবে ইশতিয়াক নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবরটি আমরা জেনেছি। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব