সাতক্ষীরায় ৮টি স্বর্ণের বারসহ বাসযাত্রী গ্রেফতার

সময় ট্রিবিউন | ১ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯

সংগৃহীত

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে আটটি স্বর্ণের বারসহ এক বাস যাত্রীকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে উপজেলার ব্রজবাকসা বাজারে একটি বাস থেকে ওই স্বর্ণের বারগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেফতার ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি কলারোয়ার বাসিন্দা।

বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিজিবির ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে বাসযাত্রী মনিরুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের আটটি বার জব্দ করা হয়। এর ওজন একশ তোলা। বাজারমূল্য ৭৩ লাখ টাকা।

তিনি আরও জানান, মাত্র চার দিন আগে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে আরও ৮০ তোলা স্বর্ণসহ একজন চোরাচালানিকে গ্রেফতার করে বিজিবি।

চোরাচালানি মনিরুলকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর