বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২১:৫৮

পার্শ্ববর্তী দশপাড়া স্কুলমাঠে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন এবং কংকর-পাদুকা নিক্ষেপ চলার সময় উত্তেজিত জনতা বাড়িতে প্রবেশ করে হামলা করে-ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বাড়ির সামনে অগ্নিসংযোগ,কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে তরুণ সমাজ উত্তেজিত হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

তিনি বলেন, পাঁচ বছর ধরে মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্ত ও মরণোত্তর বিচার দাবি করে আসছে এলাকাবাসী। যত দিন পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন না করবে তত দিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব আমরা।

জানা যায়, বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।

উল্লেখ্য, খন্দকার মোশতাকের বাড়ির সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের। পার্শ্ববর্তী দশপাড়া স্কুলমাঠে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন এবং কংকর-পাদুকা নিক্ষেপ চলার সময় উত্তেজিত জনতা বাড়িতে প্রবেশ করে হামলা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব