ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি | ২৭ আগষ্ট ২০২১, ০৫:৫১

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে জয়নাল আবেদিন (৭৫) তার ছেলে আব্দুর রাজ্জাককে (৪৫) ঘরের বেড়ায় পেরেক মারতে বলেন। এ নিয়ে বাবা-ছেলের মাঝে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক ঘরে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।এরপর স্বজনরা জয়নালকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান জয়নাল।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, নিহতের পরিবার থেকে জানা গেছে রাজ্জাক সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা