‌ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: দুই সেনা সদস্য নিহত

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৩:৪৫

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার সীমান্ত বাজারে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। 

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সেনাবাহিনীর কর্পোরাল মেহেদী হাসান ও সৈনিক দীপংকর।

ওসি মোসাদ্দেক হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত সাত সেনা সদস্যকে উদ্ধার করে কামারখন্দ ফায়ার সার্ফিসের একটি অ্যাম্ব্যুলেন্সে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর