বঙ্গোপসাগর থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ১৯:০৯

ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১০ আগস্ট মাছ ধরতে একটি নৌকায় ১৫ জন জেলে ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট থেকে বঙ্গোপসাগরে যান। ওই দিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন চ্যানেল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে নেটওয়ার্কের আওতায় আসে নৌকাটি। পরে বৃহস্পতিবার (১২ আগস্ট) নৌকার জেলেরা ভাসানচরের কোস্ট গার্ড স্টেশনের কাছে সাহায্য চান জেলেরা। 

তিনি বলেন, উদ্ধারকৃত ১৫ জেলেদের অদ্য রাত ২টায় ঘটিকায় কোস্টগার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পূর্ব জোনের স্টাফ অফিসার।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোন ধরনের উদ্ধার অভিযানে কোস্টগার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব