কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর থেকে প্যাথিডিন,ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩১ জুলাই ২০২১, ০৫:০০

ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ও কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা হতে প্যাথিডিন ও ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১০ গ্রেফতার করেছে বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩৬ পিস প্যাথিডিনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক মৃধা (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে নগদ-৮৩০/- (আটশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই সময় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর হযরত ওমর ফারুক রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সালমা বেগম (২৭) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব