পাঁচ দিনে ৫০০ বিয়ে পীরগঞ্জে!

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ২২:১৬

ফাইল ছবি

করোনা মহামারির মধ্যে সামাজিক অনুষ্ঠানে বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও পীরগঞ্জে রীতিমতো বিয়ের হিড়িক পড়ে গেছে। ঈদের আগের দিন থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মাত্র পাঁচ দিনেই উপজেলায় পাঁচ শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে!

উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিয়ে রেজিস্ট্রারের সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদুল আজহার ছুটিতে অনেকে কর্মস্থল থেকে বাড়ি এসেছেন। তাঁদের অধিকাংশই পোশাকশ্রমিক। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধি-নিষেধ ঈদ উপলক্ষে সপ্তাহখানেক শিথিল করে সরকার। আর এই সুযোগে মানুষ তড়িঘড়ি করে বিয়ের আয়োজন করতে শুরু করে। গত পাঁচ দিনে পাঁচ শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।

এই মহামারির মধ্যেও কেন বিয়ে করার এত তাড়া– এ প্রশ্নে ধনশালা গ্রামের সদ্য বিবাহিত পবন সরকার বলেন, ‘এই করোনায় আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি। কিন্তু বয়স তো থেমে নেই। তাই পরিবারের সিদ্ধান্তে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হলো। বয়স বেশি হলে সম্ভাব্য সন্তানের ভবিষ্যৎ গড়া অসম্ভব হবে, এমন চিন্তা মাথায় রেখেই পরিবার আমাকে বিয়ে করিয়েছে।’

গত কয়েক দিনে বিয়ের পরিসংখ্যানটা যে অস্বাভাবিক, সেটি স্বীকার করছেন রায়পুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মাসুদুর রহমানও। তিনি বলেন, এবার বিয়ে একটু বেশি হচ্ছে। আমার রায়পুর ইউনিয়নে প্রতিদিনই তিন থেকে চারটি বিয়ে হচ্ছে।

উপজেলার হিন্দু বিয়ে রেজিস্ট্রার জীবন কুমার অধিকারী বলেন, উপজেলার ১৫টি ইউনিয়নে ৩৩১টি গ্রাম রয়েছে। এর মধ্যে প্রায় ৮০টি গ্রামে হিন্দুধর্মসহ অন্যান্য ধর্মের মানুষের বসবাস। এবার ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিলের মধ্যে বেশ কিছু বিয়ে হয়েছে এবং এখনো হচ্ছে। তিনি আরো বলেন, আগে হিন্দু বিয়ে রেজিস্ট্রি হতো না। এখন বিয়ে রেজিস্ট্রি হওয়ায় বিয়ের পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। তা ছাড়া ভাদ্র মাসে হিন্দুদের বিয়ে হয় না। তাই চলতি শ্রাবণ মাসেই বিয়ে বেশি হচ্ছে।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আমার ইউনিয়নে ২৯টি গ্রাম রয়েছে। গত শুক্রবারেই কৃষ্ণপুর ও জামালপুর গ্রামে ৯টি বিয়ের খবর পেয়েছি। গত ৭২ ঘণ্টায় ৬০টিরও বেশি বিয়ে সম্পন্ন হয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, বিয়ে করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে! সামাজিক দূরত্ব বজায় রেখে সামাজিক আচার-অনুষ্ঠানগুলো সীমিত পরিসরে পালন করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, বেঁচে থাকলে ভবিষ্যতে বিয়ের অনুষ্ঠান ঘটা করে পালন করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা