আগামী ২ বছরের মধ্যে দৌলতদিয়া ঘাট আধুনিক করা হবে

রাজবাড়ী প্রতিনিধি | ১৩ জুলাই ২০২১, ০৩:১৩

ছবিঃ সংগৃহীত

আগামী দুই বছরের মধ্যে দৌলতদিয়া ঘাট আধুনিক করা হবে বলে জানালেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। 

তিনি জানান, ঘাটের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে। এখন জমি অধিগ্রহণ চলছে। ঘাট আধুনিকায়ন ও তা কিভাবে আরো সচল রাখা যায়, প্রকল্পে সে চেষ্টাই করা হবে। দুপুরে দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বলেন, প্রকল্পের কাজের জন্য আজ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীদের নিয়ে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করা হয়েছে। জমি অধিগ্রহণ শেষ হলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। এর আগে, তীর রক্ষার কাজ করা হবে। ঈদের পর এসব শুরু হবে। অস্থায়ীভাবে তীর রক্ষায় বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে কাজ শুরু করেছে। 

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, স্থানীয় দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ বিআইডাব্লিউটিএ এবং বিআইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর