ফরিদপুরে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ৯ জুলাই ২০২১, ০৪:৩৮

বিক্রির উদ্দেশ্যে ধরা তক্ষক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুত্রে জানা যায়, টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামে একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে আলফাডাঙ্গা থানার এস আই কাদেরের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি একটি ব্যাগে ভরে সেটি গাছে ঝুলিয়ে রেখেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। এ সময় তক্ষকসহ ব্যাগটি উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ১৩ ইঞ্চি লস্বা। প্রাণীটির কথিত মূল্য ১০০,০০,০০,০০০ ( এক শ’ কোটি ) টাকা বলে জানা গেছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-২৬৪। এ ঘটনায় কেউ আটক হয়নি। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সামনে প্রাণীটিকে অবমুক্ত করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা