নালিতাবাড়ীতে অপহরণ ও ধর্ষন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৫ জুন ২০২৪, ২০:১৫

ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে মাদ্রাসা পড়ুয়া কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. শাহিন (৩৯) কে গ্রেফতার করেছে র‍্যাব।
 
বুধবার (৫ জুন) দুপুরে গ্রেফতারকৃত শাহীন মিয়াকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে তাকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাড়াউন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন নালিতাবাড়ী উপজেলার বনকুড়া এলাকার শামসুল হকের ছেলে।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম ৬ষ্ট শ্রেনীর একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রী ছিলো। অভিযুক্ত মো. শাহিন মাদ্রাসায় যাতায়াতের পথে পথে অনেকদিন পূর্ব থেকে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৩০ জুন সকালে ভিকটিম মাদ্রাসায় যাওয়ার পথে শাহিন ও তার বন্ধু হাবি মিয়া (৪০) তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের দাদী মোছা. রহিতন নেছা বাদী হয়ে শাহীন মিয়া ও হাবি মিয়াকে বিবাদী করে ২০১৩ সালের ৩ জুলাই নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভিকটিমকে উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে পরবর্তীতে আসামীরা পলাতক থাকায় শাহীন মিয়া ও হাবি মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতের কাছে বিষয়টি প্রমান হওয়ায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি শাহিনকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ওই ঘটনার পর থেকেই শাহিন আত্মগোপনে ছিলো।
 
র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহীন মিয়াকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, র‍্যাব কর্তৃক গ্রেফতারকৃত শাহীন মিয়াকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব