ডেঙ্গু প্রতিরোধে মসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

ময়মনসিংহ প্রতিনিধি | ২১ মার্চ ২০২৪, ১৩:০০

সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে গতকাল বুধবার থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে।
 
এর আওতায় আজ থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত ১ থেকে ৯ নং ওয়ার্ডে, ২৪ থেকে  ২৭ মার্চ ১০ থেকে ১৮ নং ওয়ার্ডে, ২৮ থেকে ৩১ মার্চ ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে এবং ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল ২৮ থেকে ৩৩ নং ওয়ার্ডে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হবে।
 
ক্রাশ প্রোগ্রাম চলাকালীন হটস্পটসমূহকে প্রাধান্য দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। আজ সকালে নগরীর ৮ নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান, মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমসমূহকে আরও জোরদার করা হয়েছে। এডিস মশার লার্ভা সনাক্তকরণ ও ধ্বংসে অভিযান শুরু হচ্ছে। কোন নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় নেওয়া হবে।
 
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। আমাদের বাসাবাড়ি, আঙিনা বা যেকোন স্থানে তিন দিনের বেশি জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি হতে পারে। তাই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে। 
 
ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদিন, টিকাদান সুপারভাইজার মাসুম আহমেদ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর