নওগাঁয় বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ঘটনায় একজন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১৮ মার্চ ২০২৪, ১১:০৮

সংগৃহীত
নওগাঁর রাণীনগরে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী কে একাধিক বার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
রবিবার সকালে আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। এর আগে শনিবার উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে অভিযুক্ত কে আটক করেন থানা পুলিশ। আটককৃত জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
 
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, জালাল শেখ একই গ্রামের জনৈক এক ব্যক্তির ৮ম শ্রেণীতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভনে ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক ধর্ষণ করে আসছিলো। গত সোমবার ঐ স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এমতাবস্থায় জালাল সেখানে গিয়ে ওই স্কুল ছাত্রীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয় কয়েক জন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারেন।
 
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন যাবৎ স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে এবং ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এরপর ঘটনাটি জানতে পেরে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত জালাল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
 
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায়  জালালকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর