মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১৭ মার্চ ২০২৪, ০১:৩৩

সংগৃহীত

গারো পাহাড় অধ্যুষিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলাকে একটি ‘মডেল ও স্মার্ট উপজেলায়’ রুপান্তরিত করার লক্ষ্যে আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নালিতাবাড়ী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আমিনুল ইসলাম।

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা এবং দোয়া চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে আমিনুল ইসলামকে নিয়ে আলোচনা।

জানা যায়, করোনাকালীন সময়ে নালিতাবাড়ী উপজেলার নিন্ম আয়ের মানুষদের মাঝে প্রত্যেক এলাকায় ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এলাকার শিক্ষা, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তার উল্লেখযোগ্য কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তাই নালিতাবাড়ী উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি ‘উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন।

আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যেসব প্রার্থী অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে আলহাজ্ব মো: আমিনুল ইসলাম ইতিমধ্যেই আলোচনায় এসেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর