গাইবান্ধায় ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩জন গ্রেফতার

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৪, ১১:৫০

সংগৃহীত
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে কালো রংয়ের একটি দেশীয় তৈরি এক নলা বিশিষ্ট সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার (১৫ মার্চ) গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন পুলিস সুপার কামাল হোসেন।
 
গ্রেফতারকৃতীা ব্যক্তিরা হলেন - গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া গ্রামের মৃত নুরনবী মিয়ার ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দারিয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল (৫২) ও সাং-উত্তর ঘাগোয়া (সরকারপাড়া) গ্রামের খোকা মিয়া (৬০)।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাগোয়ার সরকারপাড়ার জাকির হোসেন জাফরুলের নির্মাণাধীন ভবনের একটি কক্ষের বালুর নিচ থেকে অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট আইনে মামলা দেওয়া হয়।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতি পাওয়া পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, ধ্রুব জ্যোতিময় গোপ, ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরির্দশক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর