রমজানে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে সাশ্রয়ী বাজার

আশিকুর রহমান | ১৫ মার্চ ২০২৪, ১২:৪০

সংগৃহীত
রমজানে সাশ্রয়ী বাজার প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে নরসিংদীর জনসাধারণের জন্য  শুরু করতে যাচ্ছে রোজার সাশ্রয়ী বাজার। বৃহস্পতিবার (১৪মার্চ) বিকেলে জেলা প্রশাসকের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. বদিউল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 
এসময় তিনি বলেন, আগামী শনিবার থেকে শিক্ষা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কের এ বাজার চালু করা হবে। সপ্তাহে তিনদিন শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, এ বাজার প্রচলিত বাজার থেকে সাশ্রয়ী মূল্যে জনসাধারণ গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিমসহ টাটকা শাকসবজি ও এলপি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে পারবে। এ বাজারে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে বলেও তিনি জানান। জেলা প্রশাসন নরসিংদীর উদ্যোগে চালু হওয়া সাশ্রয়ী মূল্যের ’রোজার বাজার’ থেকে রমজান মাসের জন্য প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য নরসিংদীবাসীর প্রতি সাদর আহ্বান জানান।
 
শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানাসমূহে কাজ করা প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজনের জন্য এ বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রান্তিক জনগোষ্ঠী ছাড়াও নরসিংদীর নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এবাজারটি অসামান্য ভূমিকা রাখবে।
 
এছাড়াও নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে না পারে এজন্য প্রতিটি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে উচ্চসীমা নির্ধারণ করা হয়েছে। যেমনবএকজন ব্যক্তি ২ কেজির বেশি গরুর মাংস ক্রয় করতে পারবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক নরসিংদী জেলা প্রশাসন ইফতার পার্টি বর্জন করে রোজার মাসে ৬টি উপজেলায় নিম্ন আয়ের গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
 
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একাধিক মধ্যবিত্ত পরিবার বলেন, এটা আরও আগে করার দরকার ছিল। তারপরও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করায়। প্রথমবাবের মত এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ গ্রহণের ফলে সরকারের প্রতি পূর্ণ আস্থা ফিরে পাবে। বিশেষ করে আমরা মধ্যবিত্তরা ভোগ্যপণ্যের উপর সরকার ঘোষিত নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারবো। এতে করে আমাদের অনেক সাশ্রয় হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর