নওগাঁয় স্ত্রীর পরকীয়া প্রেমিক কে ছুরিকাঘাতে খুন, অভিযুক্ত পলাতক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১৪ মার্চ ২০২৪, ২২:৪৩

সংগৃহীত
নওগাঁয় স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক এর ঘটনায় তাসিবুল ইসলাম বুলু (৫২) নামের এক ব্যাক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
 
ছরিকাঘাতে এ খুনের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পূর্ব রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটামোড় বাজার সংলগ্ন বেলঘরিয়া এলাকায় স্টার রাইস মিলের ভিতরে।ঘটনার পর থেকেই অভিযুক্ত খুনি আজিজুল ইসলাম পলাতক রয়েছে বলে জানান মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। ছুরিকাঘাতে নিহত তাসিবুল ইসলাম স্টার রাইচ মিলের ম্যানেজার এবং নওগাঁর মান্দা উপজেলার চকড়ানন্দ গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাসিবুল স্টার রাইস মিলের ম্যানেজারের হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন। একই মিলের কর্মচারী আজিজুল ইসলামের স্ত্রী মোছাঃ মালেকা বেগম (৪০) এর সাথে তিনি পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক এর জেরে আজিজুল ইসলামের সাথে তাসিবুল ইসলাম বুলুর বাক-বিতন্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় তাসিবুলকে ধারালো ছুরি দিয়ে বুক ও পিঠের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন এসময় তার স্ত্রীকেও আঘাত করেন। তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় মিলের অন্যান্যরা ম্যানেজার ও মালেকা বেগমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাসিবুলকে মৃত ঘোষণা করেন। 
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, নিহতের মৃতদেহ দাফন শেষে তারা থানায় এসে মামলা দায়ের করবেন। তবে হত্যা করার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর