নালিতাবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ১২ মার্চ ২০২৪, ২১:২৬

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নব নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) রাতে প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিত সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সব সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা হাকাম হীরা। 

নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার ও দফতর সম্পাদক এম উজ্জ্বল, কল্যাণ তহবিল সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য প্রিন্সিপাল মুনিরুজ্জামান মুনির, মুঞ্জুরুল আহসান ও মোক্তার হোসাইন। এর আগে গত ২৭ ফ্রেব্রুয়ারী উৎসবমুখর পরিবেশে পানিহাতা মাঠে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর