প্রেমের টানে কিশোরগঞ্জের করিমগঞ্জে মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৬ মার্চ ২০২৪, ১৯:৫৮

প্রেমের টানে কিশোরগঞ্জের করিমগঞ্জে মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী
প্রেম মানে না কোন বাঁধা। তাই প্রেমের টানে প্রায় আড়াই হাজার মাইল পথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেমিক দ্বীন মোহাম্মদের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে (২৫)। তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে।
 
প্রেমিক দ্বীন মোহাম্মদ (২৮) করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মোঃ রেনু মিয়ার ছেলে।
 
সরেজমিন দেখা যায়, মালয়েশিয়ান তরুণী আসার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান উৎসুক মানুষ। গত (৫ মার্চ) মঙ্গলবার এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ওই তরুণী। পরে ওইদিন তিনি প্রেমিক দ্বীন মোহাম্মদের নিজ গ্রামের বাড়িতে আসেন।
 
এ ব্যাপারে প্রেমিক দ্বীন মোহাম্মদ বলেন, নয় বছর আগে আমি মালয়েশিয়া যাই। ২০১৯ সালে কুয়ালালামপুর শহরে একটি পার্সের দোকানে চাকরিরত থাকাকালে পরিচয় হয় মিসনেওয়াতী বিনতে মিসকের সঙ্গে। পরিচয় থেকে ভালোবাসা। আমাদের দীর্ঘ প্রায় তিন বছরের সম্পর্ক। সেখানেই তার পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছে। পরবর্তীতে বাংলাদেশে আসার পর গত মঙ্গলবার আমার গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়ায় দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হই। বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় এক লাখ টাকা। কিছুদিন পর আমরা দুজনই আবার মালয়েশিয়ায় যাব।
 
স্থানীয় এক সংস্কৃতি কর্মী কবি জাহাঙ্গীর কবির পলাশ জানান, প্রেম মানে না শাসন-বারণ। প্রেমানুভূতির নেই কোনো সীমানা। সাত সাগর তেরো নদী পেরিয়ে প্রেমিক-প্রেমিকার মিলনেই যেন সার্থকতা। এবার সেই তালিকায় নাম লেখালেন মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে।
 
মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে বলেন, দ্বীন মোহাম্মদ আমাকে ভালোবাসে, আমিও দ্বীনুকে ভালোবাসি। বাংলাদেশে এসে আমি আমার পরিবার ও দ্বীনুর পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাতে দুজন বিয়ে করেছি। আমি বাংলাদেশকে ভালোবাসি। এখনাকার সবাই ভালো ও আন্তরিক। দ্বীনুর পিতা-মাতাসহ পরিবারের অন্য ভাই ও বোনেরাও আমাকে আপন করে নিয়েছেন। তারা যেন সুখী হতে পারি এজন্য সবার কাছে দোয়া চান মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে।
 
দ্বীন মোহাম্মদের বড় ভাই খাইরুল ইসলাম  বলেন, দুই পরিবারের সম্মতিতেই ইসলামিক শরিয়ত মোতাবেক আবারও তাদের বিয়ে পড়ানো হয়েছে। আমার ভাইয়ের স্ত্রী ভালোমনের মানুষ। আমাদের পরিবার ও স্বজনদের সঙ্গে সহজেই মিশে গেছেন।
 
এ বিষয়ে করিমগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কাইয়ূম বলেন, এটা আমার পৌরসভার ঘটনা। ঘটনাটি বর পক্ষের পরিবার আমাকে জানিয়েছে । তবে সরাসরি দেখা হয়নি। আমি ওই দম্পতির সার্বিক মঙ্গল কামনা করি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর