যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান কারাগারে

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৪ মার্চ ২০২৪, ১৯:২৫

যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান কারাগারে
ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 
 
সোমবার (৪ মার্চ) বেলা ১১ টার দিকে ময়মনসিংহ ৮ নং আমলী আদালতের বিচারক এ. কে রওশন জাহান এই আদেশ দেন। 
 
বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
 
মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতার নাম মো: হুমায়ুন কবির। সে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বতর্মান জেলা যুবলীগ নেতা। 
 
হুমায়ুন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা