ফরিদপুরে বালির ট্রাক চলাচল বন্ধ ও নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৪ মার্চ ২০২৪, ১৪:১২

ফরিদপুরে বালির ট্রাক চলাচল বন্ধ ও নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন 
ফরিদপুর শহরে অবৈধ বালির ট্রাক চলাচল বন্ধ, সড়ক দুর্ঘটনায় নিহত আলভি হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 
 
ফরিদপুরবাসীর ব্যানারে সোমবার (৪ মার্চ) দুপুরে  ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 
 
এসময় বক্তাগণ জানান, কোনপ্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে শহরে দিনেরাতে হরহামেশা অবাধে বালির ট্রাক চলাচল করছে। এতে দুদিন আগে আলভি নামে এক যুবক মারা গেছেন। তারপরেও বালির ট্রাক চলাচল বন্ধ হয়নি। তারা এতে ক্ষোভ প্রকাশ করেন।
 
তারা বলেন, শহরের মুজিব সড়কের ডিসি অফিস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত খুবই জনবহুল। এখানে অনেকগুলো হাসপাতাল ও স্কুলও রয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রী ও রোগী সহ সাধারণ জনগণকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার করতে হয়। সড়কের উপরে কোন জেব্রা ক্রসিংও নেই। 
তারা আরো বলেন,  বালির ট্রাকের চাপায় আলভির মৃত্যুর পরে তিনধাপের গতিরোধক তুলে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত বালির ট্রাক চলাচল নিয়ন্ত্রণে আসেনি। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক। তারা এজন্য স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের হস্তক্ষেপ কামনা করেন। 
 
মানববন্ধনে নিহত আলভির সহকর্মী শবনম বেগম, নুরে আলম বাপ্পি, শফিকুল ইসলাম, দীন মোহাম্মদ, রমজান আলী প্রমুখ বক্তব্য দেন। 
 
এর আগে গত শনিবার রাতে মুজিব সড়কে চলাচলরত বালিবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মোমিন আহমেদ আলভি নামে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়। সোমবার পর্যন্ত ট্রাকটি সনাক্ত করা যায়নি। চালকও পলাতক আছেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর