ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে : নিহত ১, আহত ৪

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ৪ মার্চ ২০২৪, ১০:৪৮

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে : নিহত ১, আহত ৪

পাবনার সাঁথিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আকসেদ আলী মন্ডল(৮৩)নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলা নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের মৃত নওশের আলী মন্ডলের ছেলে।

এ সময় একই গ্রামের জহুরুল ইসলাম(৩৫)শাহিদা খাতুন(৩৭)নূর ইসলাম মন্ডল(৬০) ও রতন মোল্লা(৩০) নামের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনার ডেমরা-বাঘাবাড়ি আ লিক সড়কের পাথাইলহাট বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন আকসেদ আলী মন্ডল বড় পাথাইলহাট বাজারে একটি চায়ের দোকানে বসে স্থানীয়দের সাথে চা খাচ্ছিলেন। এ সময় ডেমরা থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী ট্রাকের চাকা পামচার(লিকেজ) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকানের ভেতর ঢুকে পড়লে ঘটনাস্থলেই আকসেদ আলী মন্ডল মারা যান। এ সময় আরো চারজন গুরুতর আহত হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্ত(ওসি) আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে বীর মুক্তিযোদ্ধা আকসেদ আলী মন্ডল মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব