নালিতাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রাজিয়া

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩ মার্চ ২০২৪, ১৭:১৬

নালিতাবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রাজিয়া
আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক ও একাধিক সামাজিক সংগঠনের নেত্রী রাজিয়া সুলতানা।
 
আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন পদের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
 
ইতিমধ্যেই রাজিয়া সুলতানা তার সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন। নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে গেলেও উপজেলাজুড়ে রয়েছে তার পরিচিতি। ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে সারা বছর কোন না কোন কর্মসূচী দিয়ে তিনি নালিতাবাড়ীর বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান। প্রতি ঈদে শাড়ি-লুঙ্গি বিতরণ, বিভিন্ন উপলক্ষে গেঞ্জি বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ এসব নানা কর্মকাণ্ড তার বছরজুড়েই থাকে।
 
এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ও অঙ্গীকার ফাউন্ডেশন এ দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও নানা কর্মকাণ্ড করে পরিচিতি অর্জন করেছেন তিনি। সবদিক বিবেচনায় ভালোভাবে প্রচারণায় অংশ নিলে তিনি আশা জাগানিয়া সাড়া ফেলবেন বলে ধারণা অনেকের। উপজেলাজুড়ে তার নিজস্ব কর্মী থাকায় নির্বাচনী প্রচারণায় খুব একটা বেগ পেতে হবে না তাকে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর