বর্ষীয়ান আ.লীগ নেতা আ: মতিন সরকার এর ৩য় মৃত্যুবার্ষিকী

আশিকুর রহমান | ৩ মার্চ ২০২৪, ১৬:২৫

বর্ষীয়ান আ.লীগ নেতা আ: মতিন সরকার এর ৩য় মৃত্যুবার্ষিকী
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নরসিংদী পৌরসভার দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারের আজ রবিবার (৩ মার্চ) ৩য় মৃত্যুবার্ষিকী।
 
তিনি গুরুত্বর অসুস্থ হয়ে দীর্ঘদিন দেশ-বিদেশে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বর্ষীয়ান এ নেতাকে বাড়িতে নিয়ে এলে ২০২১ সালের ৩ মার্চ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন।  
 
বর্ষীয়ান এ নেতা ১৯৫৩ সালের ৯ অক্টোবর  নরসিংদী পৌর শহরের পূর্বদত্ত পাড়া এলাকার সরকার বাড়িতে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম সালেহ উদ্দিন সরকার ছিলেন একজন ধার্মিক ও সুনামধন্য ব্যবসায়ী। তিনি মৃত্যুর পূর্বকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করেন।
 
রাজনীতির পাশাপাশি তিনি এ.এম.এস বিক্সস ফিল্ড ও ইউনিভার্স টেক্সটাইল লি. নামক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। ১৯৯৩-২০০৪ সাল পর্যন্ত টানা দুইবার নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ কন্ট্রাকটার ওয়ানার এসোসিয়েশন (পূর্বাঞ্চল) এর সভাপতি, নরসিংদী জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও নরসিংদী জেলা ব্রিক ফিল্ড ওয়ানার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।
 
এছাড়াও তিনি নরসিংদী বালিকা উচ্চ  বিদ্যানিকেতন এবং নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং দারুলউলুম দত্তপাড়া জামে মসিজদ ও মাদ্রাসার সভাপতি হিসেবেওআমৃত্যু দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। তার এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেনে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর