মাথা ন্যাড়া করে আত্মগোপন, তারপর ধরা

ভোলা প্রতিনিধি | ৩ মার্চ ২০২৪, ১৩:০৫

মাথা ন্যাড়া করে আত্মগোপন, তারপর ধরা
ভোলার দৌলতখানের আলোচিত রাব্বি হত্যা মামলার ঘটনায় সাকিব (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটকের পর আজ শনিবার দুপুরে তাকে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হয়।
 
এর আগে, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় আলেকজান্ডার থেকে দৌলতখানে লঞ্চযোগে আসার সময় নৌপথে তাকে আটক করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল সত্যতা নিশ্চিত করে বলেন, রাব্বি হত্যার সাথে জড়িত আটক সাকিব নিজেকে লুকিয়ে রাখার জন্য মাথা ন্যাড়া করেন। যাতে কেউ তাকে চিনতে না পারে। সে আটদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার থেকে দৌলতখানগামী লঞ্চে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন আসাদুজ্জামান বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাবাদে রাব্বি হত্যাকান্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
 
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দৌলতখান পৌরসভার বাসস্ট্যান্ডে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কলেজ শিক্ষার্থী রাব্বি। এ ঘটনায় দৌলতখান থানায় ৩ জনকে চিহিৃত ও ৫ জনকে অজ্ঞাতনামা করে হত্যা মামলা দায়ের করে নিহত রাব্বির পিতা জামাল মাঝি। থানায় মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর