পাকশী বিভাগীয় রেলওয়ে টি টোয়েন্টিতে চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন

পাবনা প্রতিনিধি | ২ মার্চ ২০২৪, ২১:০৭

পাকশী বিভাগীয় রেলওয়ে টি টোয়েন্টিতে চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ এর আয়োজনে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৪৩ রানে যশোর ফ্যালকনকে পরাজিত করে।

শনিবার (২ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতর কার্যালয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।

খেলায় চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় যশোর ফ্যালকনের ইনিংস। ৪৩ রানে জয় পায় চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স। চুয়াডাঙ্গার আল মামুন বিশ্বাস ম্যান অব দা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে ও প্রধান সহকারী ফারুক হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) নাজিমুল হক, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণেন্দু শেখর মন্ডল,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর গবেষক শামসাদ শারমিন মোহনা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী নির্বাহী প্রকৌশলী (চুয়াডাঙ্গা) চাঁদ আহমেদ, সহকারী নির্বাহী প্রকৌশলী (রাজবাড়ি) হাবিবুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী (যশোর) গৌতম বিশ্বাস, রেলওয়ে শ্রমিকলীগের সম্পাদক নজরুল ইসলাম।

খেলা শেষে পাকশী বিভাগীয় রেলওয়ের ফুটবল মাঠে মুহুর্মুহু আতশবাজি ফুটিয়ে অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের টুর্নামেন্টে যশোর, রাজবাড়ি, চুয়াডাঙ্গা রেলওয়ে অঞ্চলের রেলওয়ে কর্মচারীরা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ধারা ভাষ্যকার ছিলেন দেশের প্রখ্যাত ক্রীড়া ধারা ভাষ্যকার খোরশেদ আলম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর