কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই

আব্দুল আলীম অভি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | ২ মার্চ ২০২৪, ১৭:০৪

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈরে একটি টিনসেড মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটের ৬ টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে। 
 
শনিবার (২ মার্চ) উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। পরে মুহূর্তেই আগুন মার্কেটের ৬ টি কক্ষে ছড়িয়ে পরলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। তারা,আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়,খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততোক্ষণে ওই দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ও আগুন লাগার কারন জানা যায়নি। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব