ময়মনসিংহে ডিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি  | ১ মার্চ ২০২৪, ১৯:২৭

ময়মনসিংহে ডিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। 
 
শুক্রবার জেলার হালুয়াঘাটের গাজিরভিটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 
 
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৬০ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয়। 
 
তিনি আরো জানান, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও  মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাটের গাজীরভিটা থেকে ৬০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী এমদাদুল হক, জয়নাল আবেদীন ও মকবুল হোসেনকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। নিয়মিত মামলাশেষে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব