কিশোরগঞ্জে র‍্যাবের হাতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৪

কিশোরগঞ্জে র‍্যাবের হাতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

কিশোরগঞ্জে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক অভিযান পরিচালনা করে জেলা শহরের বত্রিশ এলাকার জেলা স্মরণী মোড় থেকে তাদের কে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন পাপ্পু (২৭) কিশোরগঞ্জ শহরের এতিমখানা এলাকার মৃত দুলালের পুত্র , মুহাইমিন হাসান মামুন ওরফে আল মামুন(২৩) নগুয়া এলাকার হারুন অর রশিদের পুত্র ও মোঃ মারজান(২১) শহরতলীর বগাদিয়া এলাকার মোঃ মানিনের পুত্র । এ সময় তাদের নিকট থেকে চিনতাইকৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব ।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াট্রন লীডার মো. আশরাফুল কবির গণমাধ্যমকে জানান, ছিনতাইকারী চক্র রাতে মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কাজের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।

আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব