ভালুকায় মদ‍্যপানে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি | ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:২৯

ভালুকায় মদ‍্যপানে দুই যুবকের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মদ‍্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ‍্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাটাজোর গ্রাম থেকে মৃত এই দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহতরা হলেন- উপজেলার বাটাজোর গ্রামের বাসিন্দা মো: জাফর খানের ছেলে মো: আরিফ খান (৪০) ও একই গ্রামের মো: আশরাফ খানের ছেলে মো: আদনান খান (৩২)। 
 
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ‍্যপানের কারণে তাদের মৃত‍্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তাদের মৃত‍্যুর প্রকৃত কারণ জানা যাবে। এজন‍্য মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।
 
স্থানীয় ইউপির সদস্য ইয়াসিন তালুকদার বলেন, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় আরিফ ও আদনান তার বন্ধুদের নিয়ে মদ‍্যপান করে। এরপর বুধবার ভোর থেকে তাদের পাতলা পায়খানা ও বমি শুরু হলে প্রথমে আরিফ খানকে পাশ্ববর্তী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর সকাল ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 
 
একই ভাবে আদনান খানও অসুস্থ হয়ে পড়লে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ম মে ক হাসপাতালে রেকর্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১২ টার দিকে আদনান খান মারা যায়। 
 
কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বলেন, আমার ইউনিয়নে দুইজন লোক মারা গেছেন এটা সত্য। কিন্তু মদ‍্যপান করে মারা গেছেন কিনা, তা বলতে পারব না। তবে তারা মদ পান করতেন বলে জানা গেছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর