কটিয়াদীতে নতুন কুঁড়ি প্রি ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১২

কটিয়াদীতে নতুন কুঁড়ি প্রি ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা নতুন বাজার এলাকায় অবস্থিত নতুন কুঁড়ি প্রি ক্যাডেট এন্ড মেনু ভুঁইয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়।বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথীদেরকে ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই উপলক্ষে অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শরীর চর্চা প্রদর্শনী ও বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ করে, পরবর্তীতে মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধ্য যন্ত্রের তালে বিভিন্ন ধরনের নিত্য পরিবেশন করে। এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মইনুজ্জামান অপু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মন্ডল ভোগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল কাইয়ুম গঙ্গা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান স্বপন।
 
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ কামাল ভূঁইয়া।
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ,করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন, মণ্ডলভোগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিদুর রহমান মানিক, কটিয়াদী উপজেলা উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ আউয়াল ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিপন মিয়া।
 
অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি গন কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব