চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি | ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৩৭

চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে মৌ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মথুরাপুর ভিলেজ ক্যাফে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন।

এতে প্রধান আলোচক ছিলেন, ঈশ্বরদীর বিএসআরআই এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বিসিক পাবনার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক মো. আমানুল্লাহ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৌচাষ বিশেষজ্ঞ আব্দুল আলিম ভুঁইয়া।  

কর্মশালায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা বাসা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক আব্বাছ আলী মিয়া। উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম।

কর্মশালায় পাবনা জেলার মৌচাষি, মৌ ফসল উৎপাদনকারী, মধু ব্যবসায়ী, মধু প্রক্রিয়াজাতকারী, মধু বিপণনকারী, মধু ভোক্তাসহ ৪০ জন অংশগ্রহণ করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে বাসা ফাউন্ডেশন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর