আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম

আশিকুর রহমান | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২১:১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
নরসিংদী শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের বানিয়াছল এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহত ব্যক্তি হলেন হানিফ মিয়া (২৪)। সে বানিয়াছল এলাকার গান্ধূীর ছেলে।
 
স্থানীয় ও আহতের স্বজনরা জানান যে, বুধবার বিকেলে হানিফ মিয়া তার বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে আসলে আগে থেকে উৎপেতে থাকা একই এলাকার শান্ত, নাইম, মারুফ সহ অজ্ঞাত আরও ৩/৪ জন চাপাতি, রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে গুরুত্বর আহত করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
 
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, ঘটনা শুনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ করতে থানায় আসেনি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর