গফরগাঁওয়ে মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৩৮

গফরগাঁওয়ে মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান
ময়মনসিংহের গফরগাঁওয়ে মায়ের মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসলেন দিহান আলম। 
 
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গফরগাঁও এক নম্বর (গফরগাঁও জে এম কামিল মাদ্রাসা) কেন্দ্রে পরীক্ষায় দেন দিহান।
 
দিহান আলম উপজেলার পাগলার মশাখালী ইউনিয়ন বেলাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে মুখীশাহ মিসকিন দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছেন। 
 
জে এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, মঙ্গলবার দিনগত রাত ১২ টায় তার মা খাদিজা বেগম মারা যায়। দিহান মায়ের মরদেহ বাড়িতে রেখে হাদিস বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। সে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে নিয়ে তার মায়ের জানাজা (আসরের নামাজের পর) নামাজে শরিক হন।
 
জে এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও হল সুপার মো. আতাউর রহমান বলেন, দিহানকে আমরা যথেষ্ট মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে শেষ পর্যন পরীক্ষাটি চালিয়ে যেতে পারে। আমরা দিহানের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর