কিশোরগঞ্জে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৫২

কিশোরগঞ্জে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা
কিশোরগঞ্জে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ।
 
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে
জেলা শহরের সদর মডেল থানার বিপরীত পাশে অবস্থিত যমুনা ডায়াগনস্টিক সেন্টার ও মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে।
 
এসময় পাশাপাশি  আরেকটি মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় সেই প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এই বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ পরিচালক হৃদয় রঞ্জন সংবাদ মাধ্যম কে জানান,অভিযানে যমুনা ডায়াগনস্টিক সেন্টার এবং মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এ বিভিন্ন মেডিক্যাল টেস্ট রিপোর্ট পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়।
যার ব্যবহারে ভুল রিপোর্ট প্রদান করার সম্ভাবনা তৈরি করার পাশাপাশি সেবা গ্রহণকারীগণ প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।এ কারণে দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরে মেনস স্টাইল জেন্টস পার্লারে মেয়াদ উত্তীর্ণ নবরত্ন আয়ুর্ভেদিক তেল,Peel off Mask ব্যবহার এর জন্য আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর  শংকর চন্দ্র পাল এবং জেলা ক্যাব সভাপতি আলম সারওয়ার টিটু সহ আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও সদর মডেল থানার টিম সার্বিক সহযোগিতায় ছিল।
 
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন এসব তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর